একই বিছানায় পাশাপাশি শুয়ে চিকিৎসা নিচ্ছে দুই শিশু। হামে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়া তাদের চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তারা এখনো বুঝতে পারেনি, যাকে খুঁজছে তিনি আর কোনোদিন ফিরে আসবেন না।