ফরিদপুরে জামায়াত জোটের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ কর্মসূচি পালন
ফরিদপুর জেলা প্রতিনিধি :
জামাত জোটের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকালে শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে “মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচির প্রচারণা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াত জোটের মিথ্যাচারের বিরুদ্ধে” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, ফরিদপুর জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধীদের বিভ্রান্তিকর বক্তব্যের সমালোচনা করেন। তারা বলেন, জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বক্তারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ফরিদপুরে* জামায়াত,জোটের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: