• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. সারাদেশ

ঘোড়া বিক্রির অভিযোগ, বদলি হলেও থানা ছাড়েননি সেই ওসি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪১ পিএম;
ঘোড়া বিক্রির অভিযোগ, বদলি হলেও থানা ছাড়েননি সেই ওসি

গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৯টি ঘোড়া জব্দ করে থানা হেফাজতে রাখেন। থানা হেফাজত থেকে সেই ঘোড়া বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে। 

ওই ঘটনার পর তাকে বদলি করা হলেও শনিবার (৪ এপ্রিল) বিকাল পর্যন্ত তিনি কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদান করেননি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়। হঠাৎ করে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গত রোববার ভোরে অনেকটা গোপনে এক ব্যক্তির নিকট আটটি ঘোড়া বিক্রি করে দেন। সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে থানা থেকে ঘোড়া উধাও নিয়ে পোস্ট করে। মূহূর্তে ঘোড়া বিক্রির খবর ভাইরাল হয়ে যায়। 

এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াগুলো ফেরত এনে ২৪ মার্চ দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তবে ঘোড়াগুলো ফেরত আনা হলেও দুটি ঘোড়া জব্দ করা ঘোড়ার সঙ্গে অমিল দেখা যায়। 

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা থানা হেফাজত থেকে ঘোড়া বিক্রি করে দেওয়া এবং পরবর্তী চাপে পরে ভিন্ন রঙের ঘোড়া উপজেলার প্রশাসনের কাছে হাজির করে নিলামে বিক্রি করা হয়। 

সেই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে কালিয়াকৈর থানার ওসিকে গত ৩০ মার্চ সরিয়ে দেওয়া হয়। এছাড়া গত ২ এপ্রিল নতুন ওসির পদায়ন করা হয়। কিন্তু শনিবার পর্যন্ত অভিযুক্ত ওসি খন্দকার নাসির উদ্দিন পদায়নকৃত কর্মস্থলে না যাওয়ায় নতুন ওসি যোগদান করতে পারেনি।  

কেন স্টেশন ছাড়েননি জানতে চাইলে ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে রোববার পর্যন্ত সময় নিয়েছি। 

গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেরাজুল ইসলাম জানান, নতুন কর্মস্থলে যাওয়ার আগে থানার কিছু পেন্ডিং কাজের জন্য তিনি দুদিনের সময় নিয়েছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন