• ঢাকা
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

বিএনপি এভাবে দল চালালে ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না: সার্জিস আলম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম;
বিএনপি এভাবে দল চালালে ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না: সার্জিস আলম

লিটু পটুয়াখালী প্রতিনিধি :

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে ধারাবাহিকতায় দল পরিচালনা করছে, তাতে তারা আগামী পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সার্জিস আলম।

গত ​মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহরের মল্লিকা পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সার্জিস আলম বলেন, ‘‘আমরা বিএনপিকে আলাদাভাবে মূল্যায়ন করতে চাই, কিন্তু তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। তারা যদি চায় অতীতে মতো একটি পোষ্য বিরোধী দল থাকুক, সেই সুযোগ আমরা কখনোই হতে দেব না।’’

​ক্ষমতার অপব্যবহার ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘বিএনপির কেউ যদি চাঁদাবাজি করে, তবে তাকে চাঁদাবাজ বলা হবে। জমি দখল করলে দখলদার, ক্ষমতার অপব্যবহার করলে অপব্যবহারকারী এবং রাতের আঁধারে মাদকের প্রশ্রয় দিলে তাকে মাদক ব্যবসায়ী বলা হবে। যেকোনো অন্যায়ের প্রতিবাদ এনসিপি করে যাবে।’’

​বিগত ছয় মাসের দলীয় কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা আরও বলেন, ‘‘গত ছয় মাসে বিএনপি যতটা জনসমর্থন তৈরি করতে পারত, তা করতে ব্যর্থ হয়েছে। তারা দিন দিন জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।’’

​বক্তব্যে তিনি আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেন, ‘‘আওয়ামী লীগ একটি গণহত্যাকারী, খুনি ও স্বৈরাচারী দল। তারা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার—যার পতন হয়েছে দেশে, আর দাফন হয়েছে ভারতে।’’ তিনি ২০২৪ সালের আন্দোলন, শাপলা চত্বরের ঘটনা ও মোদি-বিরোধী আন্দোলনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।

​এ ছাড়া বক্তব্যে তিনি জ্বালানি খাতের অরাজকতা ও লোডশেডিংকে পুঁজি করে সরকারের একটি পক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ তোলেন। পাশাপাশি প্রশাসন ও বিচার বিভাগের দলীয়করণের সমালোচনা করেন এবং সম্প্রতি ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এনসিপি নেতা মহিউদ্দিন রনিসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন