• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

মাগুরায় জামিনে মুক্তির পর কারাফটক থেকে আ.লীগ নেতা গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৫ পিএম;
মাগুরায় জামিনে মুক্তির পর কারাফটক থেকে আ.লীগ নেতা গ্রেফতার

মোঃ রাশিদুল ইসলাম,​ মাগুরা প্রতিনিধি :

 

মাগুরার শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেবানন্দ বিশ্বাস জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারাফটক থেকে পুনরায় গ্রেফতার হয়েছেন।


সোমবার (২৫ মে ২০২৬) একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে মাগুরা জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে অন্য একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় জেলহাজতে প্রেরণ করা হয়।
​আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ জুলাই আন্দোলনে নিহত রাব্বি হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত সেবানন্দ বিশ্বাসের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।  ২ মাস ৬ দিন কারাগারে থাকার পর আজ সোমবার উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন লাভ করেন তিনি।
​জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর বিকেলে তিনি কারামুক্ত হয়ে জেলগেটের বাইরে আসেন। তবে কারাগার থেকে বের হওয়ার সাথে সাথেই সেখানে অপেক্ষায় থাকা পুলিশ সদস্যরা তাকে অন্য একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখায়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।
​শ্রীপুর থানা পুলিশ জানায়, সেবানন্দ বিশ্বাসের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় ওয়ারেন্ট থাকায় কারামুক্ত হওয়ার পরপরই তাকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন