• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

গ্রেফতার হলেন আলোচিত সেই বোয়ালমারীর বিএনপি নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৫ পিএম;
গ্রেফতার হলেন আলোচিত সেই বোয়ালমারীর বিএনপি নেতা

'বড় ধরনের খেলার ঘোষনা' দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়ে মাঠে নামতেই গ্রেফতার হলেন আলোচিত সেই বোয়ালমারীর বিএনপি নেতা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :  

 

'বড় ধরনের খেলার ঘোষনা' দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়ে মাঠে নামতেই গ্রেফতার হলেন আলোচিত সেই বোয়ালমারীর বিএনপি নেতা।
চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত বোরহানকে আটক করেছে পুলিশ।  অপর দিকে সকল প্রকার সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন বোরহান মাহমুদের এক সময়ের রাজনৈতিক আদর্শ খোন্দকার নাসিরুল ইসলাম। 

জানা যায়, ফরিদপুরের মধুখালীতে চেক প্রতারণা মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত বোরহান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাতে মধুখালীতে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

জানা গেছে, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাসিন্দা মো. দাউদ হোসেনের দায়ের করা চেক প্রতারণার মামলায় ফরিদপুরের বিজ্ঞ আদালত বোরহান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দেন। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে মধুখালীতে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি আগে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খোন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বোরহান মাহমুদ তার নিজস্ব ফেসবুক আইডিতে "বড় লেবেলে খেলব, পদ না ؟থাকলেও চলবে" এমন স্টাটাস দিয়ে দলীয় পদ-পদবী ত্যাগের ঘোষনা দিয়ে মাঠে নামার অঙ্গিকার করার করেন। এই বিষয় নিয়ে গত বুধবার (২৫ নভেম্বর)  দৈনিক পুনরুত্থানসহ কয়েকটি পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসাবে তাকে আটক করা হয়। 

এদিকে, বোরহান মাহমুদকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন খোন্দকার নাসিরুল ইসলাম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে তাঁকে মৌখিকভাবে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, গত দুই-তিন দিন ধরে বোরহান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন, যা অত্যন্ত দুঃখজনক। বোরহান ইতোমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন বলেও দাবি করেন তিনি।

খোন্দকার নাসিরুল ইসলাম তাঁর পোস্টে বোরহান মাহমুদের সঙ্গে কাউকে যোগাযোগ না রাখার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর সঙ্গে আর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না বলেও স্পষ্ট করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।

**
বোয়ালমারীতে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা এবং অব্যব্যহতির পরেই আটকের ঘটনায় ফরিদপুর-১ এ আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। 


গ্রেপ্তার বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলার দাদপুর এলকার বাসিন্দা। তিনি চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। 

**
উল্লেখ্য, গ্রেফতারের আগে বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদের পদত্যাগের ঘোষণা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—এমন মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের ঘোষণা-সংবলিত একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান মাহমুদ। তবে তাঁর এই পদত্যাগের ঘোষণা নিয়ে উপজেলা বিএনপির নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

বোরহান মাহমুদ মুঠোফোনে জানান, তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশাকে আটক ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাঁকে ‘মবকারী’ আখ্যা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলীয় পদে না থাকলেও আজীবন নিঃস্বার্থভাবে বিএনপির জন্য কাজ করে যাওয়ার কথা জানান তিনি।

অন্যদিকে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বোরহান মাহমুদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, রোববার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে বোরহান তাঁকে হুমকি-ধমকি দেন। এর আগেও তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দিলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বোরহান মাহমুদ।

বোরহান মাহমুদ কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে খন্দকার নাসিরুল ইসলাম আরও জানিয়েছেন, কারও যোগ্যতা থাকলে তিনি উপজেলা থেকে কেন্দ্রীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারেন। তবে বর্তমানে বোরহানের উচ্ছৃঙ্খল আচরণ দেখা যাচ্ছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাঁর পদত্যাগে বিএনপির বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, বোরহান মাহমুদের পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেখেছেন। তবে এখন পর্যন্ত তিনি সাংগঠনিকভাবে কোনো পদত্যাগপত্র জমা পাননি। কেন তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়েও তাঁদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, দলীয় নীতিনির্ধারকদের না জানিয়ে নিজের ইচ্ছামতো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে। বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

এদিকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের মালিকানাধীন একটি ইটভাটা দখলের অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এসব কর্মকাণ্ড বোরহান মাহমুদকে ঘিরে দলের অভ্যন্তরে নতুন করে অস্বস্তি তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। কেউ কেউ বলছে বোরহান এক যুবদল নেতাকে অনুসরণ করে হাই লাইট হতে যেয়ে নীচেয় নেমে গেছেন। 

তবে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পদত্যাগের ঘোষণা দিলেও সাংগঠনিকভাবে পদত্যাগপত্র জমা না দেওয়ায় তাঁর পদত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন