• ঢাকা
  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৬ পিএম;
বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ‘বর্ষ সমাপনী শিক্ষা উৎসব-২০২৬’ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২৬ নভেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সজল চন্দ্র শীল।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, বরগুনা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়, বরং একজন শিক্ষার্থীকে নৈতিকতা, মানবিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার।

আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা, মেধা ও মানবিক মূল্যবোধ দিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের দিকে নজর না দিয়ে তাদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আধুনিক ও মানসম্মত পাঠদান, স্মার্ট পাঠশালার মাধ্যমে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মাল্টিমিডিয়া ও আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং নিয়মিত মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের চলমান অগ্রগতি তুলে ধরে আগামী দিনে শিক্ষার পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন