সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকেই ছুরিকাঘাত
সিলেটের এক পেট্রোল পাম্পে তেল না পেয়ে মিঠু গোয়ালা নামে পাম্পকর্মীকে ছুরিকাঘাত করেছে এক গ্রাহক। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেলে ইফতারের কিছুক্ষণ আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক গ্রাহকের সঙ্গে কর্মীদের কথাকাটাকাটি হয়। তেল না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এয়ারপোর্ট থানার ওসি সৌমেন মৈত্র বলেন, ‘পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- সিলেটে* তেলনা,পেয়ে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: