মহাদেবপুরে পুলিশের পৃথক অভিযানে চোলাইমদ তৈরির উপকরণ ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫
মোঃ নাফিউর রহমান, মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের পৃথক অভিযানে চোলাইমদ তৈরির ৭০ লিটার উপকরণ (জাওয়া) ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার পুলিশের একটি দল সফাপুর ইউনিয়নের চক উজাল গ্রামে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ জাওয়াসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—বিকাশ চন্দ্র উড়াও (৩৫), পিতা মৃত ছনচা উড়াও; অঞ্জলী (৪৫), স্বামী কমল এবং সান্তনা (৩০), পিতা মৃত মংলা। তাদের সবার বাড়ি চক উজাল গ্রামে।
অপরদিকে, মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের পৃথক অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোঃ বেলাল (৩৫), পিতা মৃত কুদ্দুস আলী, সাং রাইগাঁ বাজার এবং মোঃ ওয়াসিম (৩২), পিতা মোঃ রহমান, সাং বিড়মগ্রাম। তাদের উভয়ের বাড়ি মহাদেবপুর থানাধীন নওগাঁ জেলায়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: