• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৪ পিএম;
এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।

এদিকে, এসআরবি মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ফারুক আহমেদ। গত ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন তিনি। পরে ৭ জুলাই হাইওয়ে পুলিশের দায়িত্ব পান । কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন