পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ ও ২ অক্টোবর ‘একাত্ম-২১’ কম্বাইন্ড গ্রাজুয়েশন সেরেমনি
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২১–২২ শিক্ষাবর্ষের উদ্যোগে আগামী ১ ও ২ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সমাবর্তন উৎসব ও কম্বাইন্ড গ্রাজুয়েশন সেরেমনি “একাত্ম-২১”। উৎসবমুখর ও বর্ণিল এই আয়োজনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠ (PSTU Central Field)।
আয়োজক সূত্রে জানা যায়, গ্রাজুয়েশনের আনন্দকে স্মরণীয় করে রাখতে এই আয়োজনে থাকছে নানা আকর্ষণীয় পর্ব। উৎসবের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় দুটি ব্যান্ড ‘শিরোনামহীন’ (Shironamhin) ও ‘অড সিগনেচার’ (ODD Signature)। গান, স্মৃতিচারণ, আড্ডা আর উৎসবের অনাবিল আনন্দে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট ডিজাইনের টি-শার্টকেই প্রবেশ টিকিট হিসেবে গণ্য করা হবে। প্রতিটি টি-শার্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আয়োজকরা এই গ্রাজুয়েশন সেরেমনি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামী ১ ও ২ অক্টোবর এক স্মরণীয় মিলনমেলায় শামিল হওয়ার অপেক্ষায় পুরো পবিপ্রবি পরিবার।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: