• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. লাইফস্টাইল ও বিউটি টিপস

হাতীবান্ধায় বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন !


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৩ পিএম;
হাতীবান্ধায় বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন !

খাজা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি  :


 লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের দাবি তুলে, বিয়ের দাবিতে এক সহকারী জজের বাড়িতে অনশন করছেন এক স্কুলশিক্ষিকা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বিচারক ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামের ওই শিক্ষিকা। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত তাঁর অনশন অব্যাহত ছিল।

আনিকা তাবাসসুম প্রাপ্তি টংভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসসংলগ্ন এলাকার জাকির হোসেন লস্করের মেয়ে। তিনি রংপুরের হারাগাছ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অন্যদিকে, ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে। তিনি বগুড়া জজ আদালতে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনশনরত শিক্ষিকা প্রাপ্তির দাবি, ইউনুস আলীর সঙ্গে তাঁর প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পরও বিয়ে না করায় তিনি ইউনুস আলীর বাড়িতে এসে অনশনে বসেছেন।

প্রাপ্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের কথা বললেও ইউনুস আলী বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন, ইউনুস আলী অন্যত্র বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। এ খবর জানার পর শুক্রবার দুপুরে তিনি ইউনুস আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষিকা ওই বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা মোশাররফ হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন