• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. লাইফস্টাইল ও বিউটি টিপস

লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির ম'রদে'হ উদ্ধা'র 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১২ পিএম;
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির ম'রদে'হ উদ্ধা'র 


‎খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :

 

  ​নিখোঁজের কয়েক ঘণ্টা পর আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

‎শনিবার ( ১৮ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার, মহেন্দ্রনগর ইউনিয়নের আউদিয়ার দোলা মখড়া ঢঢগাছ এলাকার আতাউর রহমানের ছেলে মহিউদ্দিন মিঠুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মহিউদ্দিনের ওই পুকুরে শ্রমিকের কাজ করতেন নিহত আখতার হোসেন।

‎​নিহত আখতার হোসেন ওই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের, কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।
‎​
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন বাড়ি থেকে বের হয়ে কাজের জন্য পুকুরে নামেন আখতার হোসেন। দুপুরে,বাড়িতে ফেরার কথা থাকলেও পরে খোঁজ খবর নিয়ে দেখতে পায় তার দেহ- অর্থেক পানিতে অর্ধেক পুকুরের পাড়ে পরে আছে ।
‎​
‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনর্চাজ সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 
‎ধারণা করা হচ্ছে তিনি স্টোক হয়ে মারা গেছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন