গাইবান্ধা-৩ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে ঘোষিত এই ইশতেহারে অপরাধ দমন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, মানবিক অধিকার ও পরিবেশবান্ধব উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে।
ইশতেহারে বলা হয়, এলাকায় ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই,চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ হেল্পলাইন চালু, শিশুদের মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণ, ইউনিয়ন ভিত্তিক অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র স্থাপন এবং নিয়মিত গণশুনানির মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন
ইশতেহারে যুব ও নারীদের জন্য প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, সমবায় ভিত্তিক ঋণ সহায়তা, কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং ন্যায্যমূল্য নিশ্চিতের কথা বলা হয়েছে। শ্রমিক কল্যাণ কার্ড চালু, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা সেল গঠন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহজ ঋণ সুবিধার প্রতিশ্রুতিও রয়েছে।
সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার প্রতিটি দরিদ্র পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা কার্ড, খাদ্য সহায়তা ও বাসস্থান নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরা হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল ও ধর্মীয় নিরাপত্তা, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবায় ডিজিটাল রেকর্ড ও ইউনিয়নভিত্তিক সেবা কেন্দ্র জোরদারের কথা বলা হয়েছে। নদী, খাল ও বিল সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে।
গ্রাম ও হাটবাজারে বিদ্যুৎ সাশ্রয়ী আলোকায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়ন, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ভূমি অফিসের সব সেবা ডিজিটাল ও হয়রানিমুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ইশতেহার শেষে অধ্যাপক ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক বলেন,
“আপনাদের ভোট, দোয়া ও সমর্থন পেলে সাদুল্লাপুর–পলাশবাড়ীকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্যহীন ও আধুনিক জনপদে রূপান্তর করব।”
তিনি দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছি।
আমি কথা দিচ্ছে দুই উপজেলার সামগ্রিক উন্নয়নে কোন বৈষম্য করা হবে না। এমপি নির্বাচিত হলে ইপিজেড, সাদুল্লাপুরে পৌরসভা,নলডাঙ্গায় পুলিশ ফাড়ী পলাশবাড়ীতে ট্রামো সেন্টার,পৌরসভার উন্নয়ন, নদীগুলো খনন করে জীবিত করে পানি প্রবাহ নিশ্চিত করা হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: