• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

পবিপ্রবির বিভিন্ন স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করলেন ইউজিসি সদস্য ড. মো. আসলাম হোসেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম;
পবিপ্রবির বিভিন্ন স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করলেন ইউজিসি সদস্য ড. মো. আসলাম হোসেন

পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন হল, একাডেমিক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি বিশ্ববিদ্যালয়ের এসব স্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত একটি বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ। মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

এর আগে, এদিন দুপুর ১২টার দিকে প্রধান অতিথি ক্যাম্পাসে এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আব্দুর রহিম।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন