• ঢাকা
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

স্রোত আবৃত্তি সংসদের নতুন কমিটি গঠন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৪ পিএম;
স্রোত আবৃত্তি সংসদের নতুন কমিটি গঠন

মাহফুজ মাসুমকে সভাপতি ও মাহফুজ রিজভীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ‘স্রোত আবৃত্তি সংসদে’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৬ জুন, শুক্রবার  রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনটির ৩০তম সভা শেষে ২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
   
নতুন কমিটিতে সাংগঠনিক ও অর্থ সম্পাদক পদে আজিম রানা, অনুষ্ঠান ও তথ্য-যোগাযোগ সম্পাদক মাহফুজ তুহিন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে হাসিনা আক্তার নিপা, কর্মশালা ও প্রকাশনা সম্পাদক পদে ফারহানা আক্তার, কিশলয় সম্পাদক পদে রেহানা আক্তার, কার্য‍নিবাহী সদস্য পদে ড. রবিন দাস, মাসুদুজ্জামান, সানজিদা সোহেলি ও তাপস হাওলাদার নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ১১নভেম্বর বচন ও আবৃত্তি শিল্পের উৎকর্ষতার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে স্রোত আবৃত্তি সংসদ। বাঙালি সংস্কৃতি চর্চার ধারাবাহিতায় ৩৮ বছর যাবত স্রোত আবৃত্তি সংসদ দুই শতাধিক আবৃত্তি প্রযোজনা মঞ্চায়ন করেছে। এছাড়াও সফলভাবে সম্পন্ন করেছে ৪৫টি আবৃত্তি কর্মশালা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন