• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহম্মদপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম;
মহম্মদপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিনিয়র স্টাফ রিপোর্টার :

 

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ঠাকুরের হাট বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ রিংকু শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 সোমবার (১২ অক্টোবর ২০২৬) রাত সাগে ১০টার দিকে বাবুখালী পুলিশ ক্যাম্পের এসআই শাহিদ, এএসআই সুজন ও তাঁদের সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুরের হাট বাজারে সুজন নামে এক ব্যক্তির মোবাইল সার্ভিসিংয়ের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিংকু শেখ মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাঁকে মহম্মদপুর থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন