• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত যুবদল : আবু হাসান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৬ পিএম;
রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত যুবদল : আবু হাসান

তৃণমূল পর্যায়ে যুবদল কার্যকর ও সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। তিনি বলেছেন, আগামী দিনের রাজনৈতিক সকল চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংগঠনিক ভিত শক্তিশালী, কার্যক্রম আরও গতিশীল, দলীয় শৃঙ্খলা মেনে সুসংগঠিত ও আন্তরিকতার সঙ্গে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেন। তিনি সতর্ক করেন, রাজনীতি করতে এসে কারও হাতের চামুচ হবেন না। ভালো কাজে পুরস্কার পাবেন, খারাপ কাজে তিরস্কার।  

বুধবার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা যুবদল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে শৃঙ্খলার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি তাজমিলুর রহমান বিচিত্র, আলী রেজা রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক আল আমিন শানু, সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, ধর্মীয় সম্পাদক সাব্বির হাসান, যুবদল নেতা কামরুল হাসান ঝিনুক, মিজানুর রহমান জিকু, শাহজালাল মাহমুদ চপল, সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আরিফুল হক রোমান, কোরবান আলী, শিহাব আহমেদ প্রমুখ। 

বক্তারা সংগঠনের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আদমদীঘি উপজেলা যুবদলকে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন