• ঢাকা
  • সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ, বিশেষ সহায়তা প্রদান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম;
দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ, বিশেষ সহায়তা প্রদান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, অসহায়, হত দরিদ্র ও প্রতিবন্দিদের মাঝে হুইলচেয়ার, ক্রিড়া সামগ্রী,সেলাই মেশিন সহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরন করা হয়।

এবং রায়পুরে চার নারী খুন হওয়া পরিবারের বেচে যাওয়া এক মাত্র সন্তান সিপাতের হাতে এক লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মেহেদী হাসান। এই সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা মিলনায়তনে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনাব এস,এম মেহেদী হাসান জেলা প্রশাসক লক্ষ্মীপুর 
সভাপতিত্ত করেন মেহেদী হাছান কাউছার। 


উপজেলা নির্বাহী অফিসার। রায়পুর, লক্ষ্মীপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি এক্সি কিউটিভ ম্যাজিষ্ট্রেট নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহিন মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক গন্যমান্য ব্যক্তি বর্গ।

জেলা প্রশাসক মেহেদী হাসান বলেন এই বার্ষিক উন্নয়ন তহবিল হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া হত দরিদ্রদের সাব লম্বি করে গড়ে তোলার জন্য। সরকারের এই সহায়তা সামগ্রী পেয়ে উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকার ভুগিরা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অনান্য বিশেষ অতিথি সবার মাঝে এইসব সামগ্রী বিতরন করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন