• ঢাকা
  • সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘পর্তুগালের ক্ষতি করছেন রোনালদো’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৯ পিএম;
‘পর্তুগালের ক্ষতি করছেন রোনালদো’

বিশ্বকাপের চলতি আসরে প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না পর্তুগাল। গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে মাত্র উজবেকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে তারা। বাকি দুই ম্যাচে কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারেনি পর্তুগাল। এই দুই ম্যাচে ড্র করে পর্তুগিজরা।

এবারের বিশ্বকাপে লিওনেল মেসির ঝলকে দুর্দান্ত ফর্মে আছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের চলতি আসরে মেসি ইতোমধ্যে ৬টি গোল করে শীর্ষে আছেন। অথচ তার নামের সাথে উচ্চারিত হওয়া বিশ্বের অন্যতম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন মাত্র ২টি গোল। 

শুধু গেলোর বিচারে নয়; তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে মানসম্মত খেলা উপহার দিতে পারেননি রোনালদো। যে কারণে তাকে নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। 

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে নিস্প্রভ থাকার পর উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো লিখেন, ‘আমি ফুরিয়ে যাইনি, আমি ফিরে এসেছি।’

পর্তুগাল শেষ ষোলোতে উঠলেও রোনালদোর পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না ভক্ত-সমর্থকরা। বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মহাতারকার বিবর্ণ রূপ হতাশ করেছে সবাইকে। এই পারফরম্যান্স নিয়ে সরাসরি তোপ দাগলেন তারই ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ এবং ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকা দিয়েগো ফোরলান।

ফোরলান বলেছেন, মাঠে রোনালদোর এই ‘একগুঁয়ে’ খেলার ধরন এখন পর্তুগাল দলের ভালোর চেয়ে ক্ষতিই বেশি করছে।

ইএসপিএনের জনপ্রিয় শো ‘লা কাসা দেল কুনে’ ফোরলান রোনালদোর দুর্বলতাগুলো একদম ব্যবচ্ছেদ করে দেখিয়েছেন। একজন ফরোয়ার্ডের দৃষ্টিকোণ থেকে সাবেক এই উরুগুইয়ান স্ট্রাইকার বলেন, ‘স্ট্রাইকার হিসেবে যদি বলি, সমস্যাটা হচ্ছে রোনালদো একদম মাঠের মাঝখানে (সেন্টার পজিশন) দাঁড়িয়ে থাকে। সে এখন পুরোপুরি নাম্বার নাইন  হিসেবে খেলছে এবং কেবল গোলের সুযোগের অপেক্ষায় ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকছে। সে বলের নাগাল পেতে নিচে বা আশেপাশে কোথাও নামছে না। আর এটাই পর্তুগালকে মাঠে সীমাবদ্ধ করে ফেলছে।’

ফোরলানের আরও বলেন, ‘এটা সেই পুরোনো আমলের মানসিকতা—আমি গোলের কাছাকাছি দাঁড়িয়ে আছি, যাতে সুযোগ এলেই গোল করতে পারি।’ কিন্তু সে বুঝতে পারছে না, এতে দলের ক্ষতি হচ্ছে। সে এক জায়গায় দাঁড়িয়ে থাকায় প্রতিপক্ষের দুজন সেন্টার ব্যাকও সেখানে ঠায় দাঁড়িয়ে থাকার সুযোগ পাচ্ছে। কেউ তার পর্যন্ত বল নিয়ে পৌঁছাতে পারছে না, কারণ সে নিজেই জায়গাটা ব্লক করে রাখছে।’

রোনালদোর উদ্দেশ্যে ফোরলানের পরামর্শ, ‘সে যদি একটু দুই পাশে (উইংয়ে) সরে আসে, তবে দলের অন্য ফুটবলাররা ভেতরে ঢোকার জায়গা পাবে, সে নিজেও প্লে-মেকিং করতে পারবে। এখানেই পর্তুগাল মার খেয়ে যাচ্ছে, কারণ তারা খালি জায়গাগুলো ব্যবহার করতে পারছে না। সবকিছু একপাশে গিয়ে আটকে যাচ্ছে। আমি বলব না এটা অনেক বড় সমস্যা, তবে তাকে এটা বোঝাতে হবে। তাকে বলতে হবে—নড়াচড়া করো, পজিশন ছেড়ে বের হও—তুমিও কিছু করতে পারবে, দলও জায়গা পাবে।’

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পর্তুগাল এখন নকআউটের মঞ্চে। এখন দেখার অপেক্ষা, সাবেক সতীর্থের এই কড়া ও যৌক্তিক সমালোচনা রোনালদোর কান পর্যন্ত পৌঁছায় কি না।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন