• ঢাকা
  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আমতলীতে মাদ্রাসার নিজস্ব স্টল স্বেচ্ছাসেবক দল নেতার দখলে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:০৫ পিএম;
আমতলীতে মাদ্রাসার নিজস্ব স্টল স্বেচ্ছাসেবক দল নেতার দখলে

হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে উপজেলা শ্রমিকদল সহ-সভাপতি মোঃ শাহজাহান সরদার ও তার সহযোগী উপজেলা মৎস্যজীবী দল সাবেক সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার স্টল দখল করতে জোরপুর্বক তালা সাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে ওই স্টলে ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদারের অন্তত ৫ লাখ টাকার পশু ও মাছের খাদ্য আটকা পরেছে। দ্রুত স্টল ঘরের তালা খুলে দেয়ার দাবী মাদ্রাসা কর্তৃপক্ষের। এ ঘটনায় মাদ্রাসা সুপার শুক্রবার থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ঘটনা ঘটেছে বুধবার রাতে। জানাগেছে, ২০১০ সালে আমতলী উপজেলার মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষ মাদ্রাসার জমিতে মানিকঝুড়ি স্ট্যান্ডে সাতটি স্টল ঘর নির্মাণ করেন।

ওই স্টলগুলো মাদ্রাসা কর্তৃপক্ষ ভাড়া দিয়ে আসছেন। ওই স্টলগুলোর মধ্যে মাদ্রাসা ভবনের সামনে একটি স্টল গত পয়েলা আগষ্ট ব্যবসায়ী মোঃ সফিকুল ইসলাম রিপন তালুকদারের কাছে ভাড়া দেয়। তিনি ওই স্টলে পশু ও মাছের খাদ্য বিক্রি করে আসছেন। গত বুধবার রাতে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের নির্দেশে উপজেলা শ্রমিকদল সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান সরদার, উপজেলা মৎস্যজীবী দল সাবেক সভাপতি মোঃ মোশাররফ হাওলাদার জোরপুর্বক ঘর দখল করতে স্টলে তালা দেয়। এতে বিপাকে পরেছে ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদার।

তার অন্তত পাঁচ লাখ টাকার পশু ও মাছের খাদ্য আটকা পরেছে। বন্ধ হয়ে গেছে তার ব্যবসা কার্যক্রম। খবর পেয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন হাসান শাহীন তালা খুলে দেয়ার নির্দেশ দেন। কিন্ত তার কথা উপেক্ষা করে তারা স্টল ঘরের তালা খুলে দেয়নি। এ ঘটনায় মাদ্রাসা সুপার মাওলানা আবু তাহের শুক্রবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ব্যবসায়ী সফিকুল ইসলাম রিপন তালুকদার বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের ভাড়া দেয়া স্টলে পশু ও মাছের খাদ্য বিক্রি করছি। বুধবার রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে উপজেলা শ্রমিকদল সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য শাহজাহান সরদার ও মোশাররফ হাওলাদার তালা দিয়েছেন। এতে ব্যবসা কার্যক্রম আমার ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী তার। আমতলী উপজেলা শ্রমিকদল সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান সরদার ঘরে তালা দেয়ার কথা স্বীকার করে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে ঘর ভাড়া দিয়েছেন।

তাই আমার ঘর আমি তালা দিয়েছি। তবে ঘর ভাড়ার চুক্তিপত্র দেখাতে চাইলে দেখাতে পারেননি তিনি। তিনি আরো বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মোঃ জসিম হাওলাদারের নির্দেশে আমি ঘরে তালা দিয়েছি। আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনের সংযোগ বিছিন্ন করে দেন। মাদ্রাসা সুপার মাওলানা আবু তাহের বলেন,মাদ্রাসার স্টল দখল করতে শাহজাহান সরদার ও তার সহযোগীরা জোরপুর্বক তালা দিয়েছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তিনি আরো বলেন, যারা স্টলে তালা সাটিয়েছেন তারা আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন হাসান শাহীন বলেন, আমি বিষয়টি জেনে দলীয় শৃঙ্খলা রক্ষায় ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলে দিতে বলেছি। দলের কেউ অপরাধ করলে তার দায়ভার দল বহন করবে না। দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন কাজ কাউকে করতে দেয়া হবে না। আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন