বাড্ডায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সিএনজি চালকদের মানববন্ধন ও ৯ দফা দাবি
রাজধানীর বাড্ডায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং চালকদের নামে ৫০০০ সিএনজি বরাদ্দসহ ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএনজি চালকরা।
'ঢাকা জেলা সি.এন.জি অটোরিক্সা মিশুক চালক শ্রমিক ইউনিয়ন'-এর উদ্যোগে ১ জুলাই বুধবার সকাল ৯ টায় মেরুল বাড্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং ২৯৭৮)-এর অন্তর্ভুক্ত।
মানববন্ধনে সভাপতিত্ব করেন,ঢাকা জেলা সি.এন.জি অটোরিক্সা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর মোর্শেদ।তিনি তার বক্তব্যে বলেন,আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করার সর্বাত্মক চেষ্টা করছি।আমাদের সরকার প্রধান শ্রমিক বান্ধব।শ্রমিকদের জন্য জীবনের অনেক ত্যাগ স্বীকার করেছি।শ্রমিক সংগঠনের ব্যানারে চাঁদাবাজ চক্র মাথাচাড়া দিয়ে নৈরাজ্য করার চেষ্টা করলে আমরা যথাযথ ভাবে তা প্রতিহত করবো।বাড্ডায় কোন ভাবেই চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।এদের প্রতিহত করার জন্য সবসময় আমরা প্রস্তুত রয়েছি।
মানববন্ধনে অংশ নেওয়া চালক ও শ্রমিক নেতারা তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:
*মাদক ও সন্ত্রাস নির্মূল:পরিবহন খাতে মাদক, সন্ত্রাস এবং অবৈধ চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করা।
*সিএনজি বরাদ্দ: চালকদের নামে সরাসরি ৫০০০ সিএনজি অটোরিক্সা চালুর দাবি বাস্তবায়ন। *৯ দফা দাবি:শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়া।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাধারণ সিএনজি চালকরা প্রতিনিয়ত রাস্তায় বিভিন্ন ধরণের হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। চালকদের নামে সরাসরি সিএনজি বরাদ্দ দেওয়া হলে এই খাতের নৈরাজ্য অনেকটাই কমে আসবে এবং প্রকৃত শ্রমিকরা উপকৃত হবেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: