বোয়ালমারীতে সাতৈর ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সাধারণ সম্পাদক প্রার্থীর মতবিনিময় সভা
বোয়ালমারীতে সাতৈর ইউনিয়ন বিএনপির সম্মেলন উপলক্ষ্যে সাধারন সম্পাদক প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২নং সাতৈর ইউনিয়ন বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে নেতী-কর্মিদের সাথে মত বিনিময় করেছেন সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মোঃ আতিয়ার রহমান বিএ।
সন্ধ্যায় কাদিরদী টেকনিক্যাল কলেজ সংলগ্ন নিজ বাসভবনে এ মতবিনির সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা হানিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে আতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে নানা অত্যাচার নির্যাতন সহ্য করে আপনাদেরকে সাথে নিয়ে বিএনপির কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আগামী সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আমাকে নির্বাচিত করা হলে অতীতের মত সমাজের উন্নয়নে ভূমিকা রাখবো। নেতা-কর্মীদের যথাযথ মুল্যায়ন এবং সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকাই আমার অঙ্গিকার।
মো: হুমায়ূন শেখের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত কর্মি সমর্থকগণ।
বক্তৃতারা বলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো : আতিয়ার রহমান ভাই বিএনপির একজন পরীক্ষিত কর্মি। তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। আগামী সম্মেলনে তাঁকে আমরা সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: জয়নাল ফকির জয়, খোন্দকার আতিয়ার রহমান, মো: ঝড়ু শেখ এবং মো: আতিয়ার রহমান মোল্লা। আরও উপস্থিত ছিলেন মো: সুজন মৃধা, মো: এখলাস উদ্দিন, মো: লোকমান শেখ, আব্দুল বারেক মোল্লা, মো: নুরুল ইসলাম, জুবায়ের হোসেন, ম: আব্দুল মান্নান প্রমুখ। উল্লেখ্য মো: আতিয়ার রহমান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতৈর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: