• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা জিসান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম;
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা জিসান

আর্থিক সংকটে পড়ে ফরম ফিলাপ নিয়ে অনিশ্চয়তায় থাকা ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ার এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। ফরম ফিলাপের সম্পূর্ণ ব্যয় বহন করে তিনি ওই শিক্ষার্থীর শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার পথ সুগম করেছেন।

সহায়তা পাওয়া শিক্ষার্থীর নাম মো. নুর নবী। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা। ছোটবেলা থেকেই পিতৃহীন নুর নবীর পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর মা একজন গৃহিণী। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ঢাকা কলেজ) ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী এবং একইসঙ্গে ঢাকা মাদ্রাসা-ই-আলিয়ায় অধ্যয়নরত রয়েছেন।

জানা যায়, আর্থিক অসচ্ছলতার কারণে আলিয়া মাদ্রাসার ফরম ফিলাপের প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তাঁর জন্য কঠিন হয়ে পড়ে। ফি সংগ্রহের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও আশানুরূপ সহযোগিতা না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। পরে বিষয়টি ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসানের নজরে এলে তিনি দ্রুত ফরম ফিলাপের সম্পূর্ণ খরচ বহনের দায়িত্ব নেন।

এ বিষয়ে আবেগাপ্লুত নুর নবী বলেন, “আমি জিসান ভাইয়ের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন, তাঁর রিজিকে বরকত দিন এবং নেক হায়াত দান করুন।”

এ বিষয়ে মমিনুল ইসলাম জিসান বলেন, “আমাদের নেতা তারেক রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের যেকোনো প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো উচিত। আমি সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের যেকোনো সংকটে পাশে থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “দেশ ও মানুষের সেবার লক্ষ্য এবং পরোপকারী মানসিকতা নিয়েই আমার রাজনৈতিক পথচলা। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করে যাওয়াই আমার অঙ্গীকার।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন