• ঢাকা
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

টাকা পয়সার অভাবে কারো পড়ালেখা বন্ধ হতে দিবেনা সরকার: সমাজকল্যাণমন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৫ এএম;
টাকা পয়সার অভাবে কারো পড়ালেখা বন্ধ হতে দিবেনা সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘টাকা পয়সার অভাবে স্কুলে বা কলেজে ছেলে মেয়দের পড়াশোনা বন্ধ হতে দিব না। টাকা পয়সা আপনারা যতদূর পারেন দিবেন,বাকিটা ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো’।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের হলরুমে ঝড়ে ক্ষতিগ্রস্থ গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে ঢেউটিন ও চাল বিতরন এবং গরীব অসহায় অসুস্থ্য প্রতিবন্ধী গৃহহীন ব্যাক্তিদের মাঝে অনুদানের চেক বিতরন কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সরকার ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব সতর্ক।  সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, ওরাও অথবা যেকোনো ধর্ম গোত্রের লোক হোক, তাতে কোনো সমস্যা নাই। আমরা সবার জন্য সমান। আমরা হয়তো একবারে সবাইকে দিতে পারবো না, কিন্তু যাদের বেশি প্রয়োজন, তাদের পাশে সরকার থাকতে চায়। তারপরেও কেউ কেউ বাদ যাবেন। যারা বাদ যাবেন তাদেরকে আবার আগামীতে আবার দেওয়া হবে। আজকে যারা বাদ পড়েছে, তাদেরকে আমরা পরবর্তীতে দিব। কাজেই কোনোভাবেই ভাবার কারণ নাই যে সরকার আপনাদের পাশে থাকবে না।

এসময় তিনি নেতাকর্মী ও জনগনকে উদ্দেশ্য করে বলেন, কাউকেও কোনো অন্যায় কাজ করতে দিবেন না। কোথাও কোনো সমস্যা হলে পুলিশকে জানাবেন, ইউএনও-কে জানাবেন। নিজেরা, নিজেরা নিজেরা যেন বিচার করে ফেলবেন না, ঠিক আছে। দয়া করে আইনের প্রতি আমাদের সবার সমভাবে শ্রদ্ধাশীল হতে হবে।
তিনি বলেন,আমরা আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে আপনারা যদি আমাদের আপনাদের সেবা করার সুযোগ দেন, বিএনপি-কে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেন, আমরা আপনাদের কথা দিচ্ছি পাশে থাকবো। আমরা চেষ্টা করছি,বাকিটা আল্লাহ ভরসা।

কাজেই, আমরা যাতে আমাদের চেষ্টাটা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চেষ্টা ও উদ্যোগ, সেইটার প্রতি আপনাদের বিশ্বাস, এই বিশ্বাসের মর্যাদাটা আমরা দিতে চাই। আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। আমাদের বয়স মাত্র সাড়ে চার মাস এখনো হয় নাই, আর কয়েকদিন গেলে বয়স সাড়ে চার মাস হবে এই সরকারের। কাজেই মনে রাখবেন, আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি মানুষের পাশে, তাদের কষ্ট, দুর্ভোগ, দুর্ভোগ লাঘব করার জন্য, আমরা পাশে থাকতে চাই এবং আপনারাও সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করবেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পিআই সুজন মিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন