• ঢাকা
  • রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নরসিংদীর মনোহরদীতে জমি বিরোধে সংঘবদ্ধ হামলার অভিযোগ, একাধিক আহত, পরিবারে আতঙ্ক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৩ পিএম;
নরসিংদীর মনোহরদীতে জমি বিরোধে সংঘবদ্ধ হামলার অভিযোগ, একাধিক আহত, পরিবারে আতঙ্ক

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের রাজাজরখলা এলাকায় দীর্ঘদিনের জমি ও বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. সুলতান উদ্দিন (৬৫)সহ একাধিক ব্যক্তি। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মনোহরদী থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে জমি ও বসতভিটার সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশের চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

অভিযোগে আরও বলা হয়, গত ২৬ জুন ২০২৬ শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বসতবাড়ির সীমানা প্রাচীর ও বাউন্ডারির পিলার ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে হামলাকারীরা অতর্কিতভাবে হামলা চালায়।

পরিবারের দাবি, হামলায় মো. সুলতান উদ্দিন গুরুতর আহত হন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে রক্ষার জন্য এগিয়ে আসা পরিবারের অন্য সদস্য ও স্থানীয় কয়েকজনও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সংযুক্ত চিকিৎসা নথি অনুযায়ী, আহত মো. সুলতান উদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী পরিবারের ভাষ্য, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে মামলা না করার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।

স্থানীয়দের মতে, সামান্য জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনা এলাকায় উদ্বেগ তৈরি করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন