• ঢাকা
  • শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:২৮ পিএম;
আলফাডাঙ্গায় পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেলে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, "যারা বলেছিল রাখ তোর ফ্যামিলি কার্ড, তারাই এখন কার্ডের জন্য ঘুরছে।"

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, নির্বাচনের সময় জামায়াতে ইসলামীর আমির দম্ভ করে বলেছিল, "রাখ তোর ফ্যামিলি কার্ড।" কিন্তু বিএনপি সরকার গঠনের পর ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হলে এখন তারাই সেই কার্ডের জন্য বিএনপির নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছে বলে দাবি করেন তিনি।

তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে কৃষকরা সেচ সুবিধা পাচ্ছেন। পাশাপাশি কৃষকদের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পও শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। তিনি বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, নতুন কমিটিতে সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরই যথাযথ মূল্যায়ন করা হবে।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুজ্জামান আরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সিনিয়র সহ-সভাপতি মামুন-উর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজার শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা ও শাহরিয়ার হাবিব, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন