ভিনিসিয়ুসের জোড়া গোলে প্রথমার্ধে দ্বিগুণ লিড ব্রাজিলের
ম্যাচের মাত্র সাত মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার দুর্বলতায় সুযোগটা বলতে গেলে উপহার হিসেবেই তিনি পেয়েছিলেন। এরপর স্কটিশ গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় তিনি বল জালে জড়ান। বিরতির আগমুহূর্তে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস।
বিশ্বকাপের নকআউট রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ‘সি’ গ্রুপের দল দুটি। যেখানে পজেশনে এগিয়ে থাকলেও স্কটিশরা গোলের জন্য নেওয়া কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে ১১টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে সেলেসাওরা। প্রথমার্ধ শেষে তারা ২-০ ব্যবধানে এগিয়ে।
বিস্তারিত আসছে…
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: