মহম্মদপুরে বিতর্ক প্রতিযোগিতায় পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন:
এস এম আজগার আলী,
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
"অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে নিয়ে জমকালো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আজ বুধরার(২৪ জুন) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ঝিনাইদহের সার্বিক সহযোগিতায় এই দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অছিউজ্জামান (বুলবুল)-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান।
এবারের বিতর্ক প্রতিযোগিতায় সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয় এবং ঝামা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। যুক্তি-তর্কের টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে ঝামা মাধ্যমিক বিদ্যালয়। খুদে এই শিক্ষার্থীরা অত্যন্ত যুক্তিপূর্ণ ও তথ্যবহুল উপায়ে প্রমাণ করে যে, মানুষের ভেতরের নৈতিকতার অবক্ষয় এবং অতিরিক্ত পাওয়ার লোভই সমাজকে কলুষিত করছে, কেবলই আর্থিক অভাব এর জন্য দায়ী নয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, উপজেলা অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হোসনে মোবারক,বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়াউল হক বাচ্চু এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: মিজানুর রহমান কাবুল সহ বিভিন্ন মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী বলেন, "একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সবার আগে এগিয়ে আসতে হবে। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে এবং সীমাহীন লোভ পরিহার করতে হবে। স্কুল পর্যায় থেকেই যদি শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার বীজ বুনে দেওয়া যায়, তবেই আমরা ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।
প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: