গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস. এ. মামুনের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস. এ. মামুনের সহধর্মিণী, মরহুমা রুবিনা আক্তার সাথী-এর রুহের মাগফিরাত কামনায় ২৬ জুন (শুক্রবার) বাদ আছর গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধুবর্গ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমার সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করার এবং তাঁর কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করার প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল শেষে মরহুমার স্বামী ও গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস. এ. মামুন মাহফিলে উপস্থিত হয়ে যারা মরহুমার জন্য দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর কাছে সকলের উত্তম প্রতিদান কামনা করেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস. এ. মামুনের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: