• ঢাকা
  • বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৫ পিএম;
বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত

বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সন্ধায় স্থানীয় হোটেল মেসবানের ভিআইপি হল রুমে (অস্থায়ী কার্যালয়) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: রোকনুজ্জামান মিয়া (বকুল)-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রাকিবুল ইসলাম মিয়া (রাসেল), কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য মো: ইলিয়াস মোল্লা, মো: মনির হোসেন প্রমুখ।

সভাপতি মো; রোকনুজ্জামান মিয়া (বকুল) স্বাগত বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, "সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। প্রতিটি সদস্যকে সততা, দক্ষতা এবং নিরপেক্ষ ভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।" নির্বাহী সদস্য মো: ইলিয়াস মোল্লা বলেন, আমাদের এক সঙ্গে কাজ করতে হবে, একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে। 

নির্বাহী সদস্য মনির হোসেন বলেন, আমাদের একটা গঠনতন্ত্র বা নীতিমালা থাকতে হবে। কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমাদের ঐক্য ভাংলে চলবে না। 

যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো: মনিরুজ্জামান মিয়া (মনি), দপ্তর সম্পাদক মো: বেলায়েত হোসেন,কার্য নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান মিয়া, সাধারন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: শফিকুল ইসলাম মুকুল, শাহাবুদ্দিন শিকদার, শামিম মোল্লা, সফিকুল ইসলাম, সুমন বিডি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন, মো: বশির আহম্মেদ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন