• ঢাকা
  • শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‎পটুয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম;
‎পটুয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

পটুয়াখালীর সদর উপজেলার ৬ নং জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে ইউনিফর্ম (ড্রেস) না পরার অজুহাতে অমানবিক ও নৃশংস শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে শরীরচর্চা শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ জুন সকাল ১০ টায় বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রিফাত (রোল নং-১৬) স্কুল ড্রেস সঠিকভাবে পরিধান না করায়  শিক্ষক জহিরুল ইসলাম তাকে বেধড়ক মারধর করেন। শিক্ষার্থীর পরিবার জানায়, নির্যাতনের কারণে রিফাত শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।

‎শিক্ষার্থীর দাদা "মোঃ গোলাম মস্তফা হাওলাদার ও মাতা নুরজাহান বেগম" ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, “এমন অমানবিক আচরণ যেন আর কোনো শিক্ষার্থীর সাথে না হয়। আমরা সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"
‎‎
‎অভিযুক্ত শিক্ষক "জহিরুল ইসলাম" মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “এসেম্বলিতে ড্রেস ব্যাগের মধ্যে রেখেছিল, তাই আমি বেত্রাঘাত করেছি।” এই স্বীকারোক্তি নিজেই করেন।‎

এ বিষয়ে ‎পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার "মুহাঃ মুজিবুর রহমান" বলেন, “এভাবে একজন শিক্ষার্থীকে পেটানো সম্পূর্ণ অমানবিক এবং অন্যায়। আমি ঘটনা খতিয়ে দেখবো। এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তির বিরুদ্ধে ২০১২ সালের আইন/নীতিমালা অনুযায়ী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন