• ঢাকা
  • শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ময়না ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০১ এএম;
ময়না ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ময়না ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০৩ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার ময়না ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম। 
 উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ময়না ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে 
প্রধান অতিথি খোন্দকার নাসিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন এবং দুঃসময়ে দলের পাশে থেকেছেন, তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হবে। কোনো সুবিধাবাদী বা সুযোগ সন্ধানীদের দলীয় কমিটিতে স্থান হবে না।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে।

  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহাসহ ইউনিয়ন কমিটিতে বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীরগণ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রকৃত বিএনপির আদর্শে বিশ্বাসী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়েই নতুন কমিটি গঠন করতে হবে। যারা নির্বাচনের সময় সামান্য অর্থের বিনিময়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বা দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের নতুন নেতৃত্বে স্থান দেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেন।

সম্মেলনে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা সম্মেলনে অংশ নেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কমিটি গঠন সম্ভব না হলেও উপজেলা নেতৃবৃন্দ পদপ্রত্যাশীদের নামের তালিকা জমা নিয়েছেন। দলীয় সুত্র জানায়, সভাপতি পদে বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন হেলিম, আশারাফুল সিকদার ও বাবলু ভেন্ডার নাম জমা দিয়েছেন।  সাধারন সম্পাদক পদে আমিনুল ইসলাম বাবলু, মামুন মিয়া ও ফরিদ হোসেন প্রার্থী হয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন