বিসিএস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশনের ১০ম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন
অ্যাসোসিয়েশনের ১০ম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ০৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন এ কমিটি গঠন করা হয়।
পুনর্গঠিত কমিটিতে ২০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা আ.ফ.ম. আরাফাত হোসেন সভাপতি, ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মোঃ আবুল কাশেম সাধারণ সম্পাদক এবং ২২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদীন সহ-সভাপতি-১ ও মোহাম্মদ কুতুব উদ্দিন চৌধুরী সহ-সভাপতি-২, ডা: কোহিনূর আক্তার পলি সহ-সভাপতি-৩, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৩১ তম ব্যাচের মীর মাসুদ রহমান ও শোভন কুমার ঘোষ দায়িত্ব পেয়েছেন। নবগঠিত এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে জহিরুল আলম ও দপ্তর সম্পাদক হিসেবে শাহ মো: নূর দায়িত্ব পালন করবেন। এছাড়া অভিজ্ঞ ও নবীন কর্মকর্তাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সদস্যদের পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পরিবার পরিকল্পনা সেবার গুণগত মান উন্নয়নে তারা নিবেদিতভাবে কাজ করবেন। পাশাপাশি সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর ও জনমুখী করতে অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। টেকসই জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং জনকল্যাণে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: