সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশে ২৭ হাজার ৯৯৫টি লাইসেন্স করা অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা পড়েছে। তবে এখনো ২০ হাজার ২৮৮টি অস্ত্র জমা দেওয়া হয়নি বলে জানা গেছে।
জানা গেছে, ব্যক্তির নামে মোট ৪৮ হাজার ২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অস্ত্র এখনো জমা না পড়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত ১৮ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দেশের সব পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমা না হওয়া অস্ত্রগুলোর মধ্যে আওয়ামী লীগের শাসনামলে লাইসেন্স পাওয়া অস্ত্রের সংখ্যাই বেশি। এসব অস্ত্রের মালিকদের অনেকে বিদেশে অবস্থান করছেন এবং কেউ কেউ দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন, ‘যেকোনো অস্ত্রই হুমকি। বৈধ-অবৈধ— সব ধরনের অস্ত্র নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: