• ঢাকা
  • বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

স্কটল্যান্ড ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৭ পিএম;
স্কটল্যান্ড ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি

ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, স্কোয়াডে ফিরছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। ইনজুরি থেকে সেরে ওঠা এই তারকাকে কোচ কার্লো আনচেলত্তি পুরোপুরি ফিট ঘোষণা করেছেন।

আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, ‘নেইমার এ সপ্তাহে ভালো ট্রেনিং করেছেন, ফিট আছেন এবং খেলার জন্য প্রস্তুত।’

কোচ আরো জানিয়েছেন, ‘নেইমার ৪৫ মিনিট বা পুরো ৯০ মিনিটও খেলতে পারেন যদি দরকার হয়।’

তবে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, ১০ নম্বর জার্সিধারী এই পোস্টার বয় আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী দ্বিতীয়ার্ধের শেষভাগে তাকে মাঠে নামানো হতে পারে।

ব্রাজিল বর্তমানে গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করে নকআউট নিশ্চিত করতে চায় তারা। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন