• ঢাকা
  • শনিবার, ২১ ফেরুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৬ পিএম;
খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা দিবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম সরকার শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের এ কথা জানান মাহদী আমিন।

এসময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে। 

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন