আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক
আত্রাই (নওগাঁ)সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ কর্তৃক একটি মোটরসাইকেল সহ দুইজন মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে।
আটককৃতরা উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের মো:রফিকুল ইসলামের ছেলে আইনের সাথে জড়িত শিশু আসামি আবু বক্কর সিদ্দিক (১৪) এবং পাশ্ববর্তী বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো:বাবু মন্ডলের ছেলে মো.সাদিকুল ইসলাম সাজু(২৩)।
আত্রাই থানা পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার ১৪ অক্টোবর সকালে উপজেলার শুকটিগাছা বাজার এলাকা হতে একটি মোটরসাইকেল চুরি করতে চেষ্টা করার সময় সাধারণ মানুষের তাকে আটক করে। প্রথম আসামির দেওয়া তথ্য মতে পাশের বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রাম থেকে দ্বিতীয় আসামিকে আটক করা হয়।
আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় দুজন চোরকে আটক সহ মোটরসাইকেলটি উদ্ধার করে। আসামি এবং মোটরসাইকেল আত্রাই থানা হেফাজতে নেওয়া হয়। এ সংক্রান্তে বিষয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৯।
পরে আইনি প্রক্রিয়া শেষ আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মাহবুব আলম বলেন উপজেলা যে কোন চুরি ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর। ঘটনাটি জানার সাথে সাথে ফোর্স পাঠিয়ে তাদের আটক করা হয়। সকল চুরি ছিনতাই রোধে আমারা কাজ করছি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আত্রাইয়ে দুই
- মোটরসাইকেল চোর আটক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: