• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

৩ বছর ধরে মধুমতী নদীতে ফেরি চলাচল বন্ধ; মহম্মদপুরে চরম দুর্ভোগে ৩৫ গ্রামের মানুষ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩৩ পিএম;
৩ বছর ধরে মধুমতী নদীতে ফেরি চলাচল বন্ধ; মহম্মদপুরে চরম দুর্ভোগে ৩৫ গ্রামের মানুষ


সিনিয়ির স্টাফ রিপোর্টার :

 

মাগুরা মহম্মদপুর উপজেলার ঝামা বাজার সংলগ্ন মধুমতী নদীতে দীর্ঘ দুই  বছরের ও বেশি সময়  ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নদীর দুই পাড়ের অন্তত ৩৫ গ্রামের মানুষ। প্রতিদিন শিক্ষার্থী, চাকুরিজীবী, পথচারী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নদী পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরী প্রয়োজনে যাতায়াতেও সৃষ্টি হচ্ছে নানা ধরনের  প্রতিবন্ধকতা।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬ সকালে সরেজমিন গিয়ে দেখা যায় ৩ বছার আগে চালু হওয়া ফেরি ঘাট যথাস্থানে বহাল রয়েছে। সেখানে একটি ফেরি থাকলেও তা অজ্ঞাত কারণে চলাচল করছে না।
স্থানীয়দের অভিযোগ,  এলাকার মানুষের দীর্ঘদিনের আশার স্বপ্ন ছিল ফেরি আসলে জনদূর্ভোগ লাঘব হবে । কিন্তু ফেরি চলাচল শুরু হয়ে ৮/৯ মাস পর সেটি আবার বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপদে পড়তে হয়েছে  সাধারন জনতার।  ফেরি চালু হওয়ার ফলে যেমন ৩৫ গ্রামের লোকজনের যাতায়াতে সুফল পাচ্ছিল এমনকি মাগুরা-ফরিদপুর জেলার যোগাযোগ ব্যবস্থার অভ’তপূর্ব উন্নয়ন ঘটেছিল ঠিক তেমনি  দীর্ঘদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকার কারনে ফের সেই জনকল্যান  জনদূর্ভোাগে রুপ নিয়েছে। তবে  এত জনদূর্ভোগ পোহাতে হলেও  পুনরায় চালুর কার্যকর উদ্যোগ তেমন দৃশ্যমান না হওয়ায় হতাশ স্থানীরা। ফলে নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে জনদুর্ভোগের আশঙ্কা ও ভোগান্তি  বেড়েই চলছে। মধুমতী নদীর তীর ঘেষে চলা এসব অঞ্চলের বহু মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নদী পারাপারের ওপর নির্ভরশীল। ফেরি চলাচল বন্ধ থাকায় তাঁদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত ব্যয় বাড়ার পাশাপাশি স্বাভাবিক চলাচলেও বিঘœ ঘটছে। 
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, বিগত ২০২৩ সালের ২৫ শে অক্টোবর ( নহাটা, লোহাগড়া, কালিশংকরপুর, মহম্মদপুর এবং জেলা মহাসড়কের) আওতায়  সড়ক ও জনপথ (সওজ) এর সরকারী প্রকল্পের মাধ্যমে  ঝামা ঘাটে ফেরি চলাচল চালু করেন। চালু হওয়ার ৯ মাস পরেই সেটি যথারিতী বন্ধ হয়ে যায় এবং বন্ধ রয়েছে আজ অব্দি। তবে অফিস সূত্রে বলা হচ্ছে নদীর পূর্বপাশে ভাঙ্গনের ফলে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। 
স্থানীয় ঝামা এলাকার প্রবীন বাসিন্দা ইছহাক মোল্লা   জানান, দীর্ঘ দুই বছর ধরে ফেরি বন্ধ থাকায় তাঁদের দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ফেরি চালুর ব্যবস্থা করলে আমরা অন্তত  ৩৫ গ্রামের মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে বাঁচতে পারি।
এ অবস্থায় ঝামা সংলগ্ন মধুমতী নদীতে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালুর দাবি জানান তিনি । স্থানীয় অব্দুর রউফ মোল্লা, মাসুদ মোল্লা, হারুন শেখ, নেহার উদ্দিনসহ বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেবে এবং নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করবে।
মাগুরা জেলা সড়ক ও জনপথ(সওজ) এর নির্বাহী প্রকৌশলী মো: কায়সার হামিদ মানবজমিনকে  বলেন, ফেরি নষ্ট হয়ে যাওয়ার কারনে সেটি মেরামতের জন্য পাঠানো হয়েছে এছাড়া নদীর পূর্বপাশে রাস্তা ভেঙ্গে যাওয়ায় ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। রাস্তা সংষ্কার ও মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার হলে কাজ দ্রুত শেষ করেই  আশা করি অচিরেই জনদূর্ভোগ লাঘব করতে পূনরায় ফেরি চলাচল শুরু হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন