স্বাধীনতা রক্ষায় ধানের শীষের বিকল্প নাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুর-১
শেষ চমক নাসিরকে দোলনের সমর্থন
স্বাধীনতা রক্ষায় ধানের শীষের বিকল্প নাই
মিজান উর রহমান,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনে শেষ জনসভায় বক্তব্য দিলেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। সোমবার (০৯.০২.২৬) বিকেলে বোয়ালমারী স্টেডিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে এ আসনে সর্বশেষ চমক ছিল খন্দকার নাসিরুল ইসলামকে আদালতকর্তৃক মনোনয়ন স্থগিত হওয়া ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনের সমর্থন। এ জনসভায় দোলন উপস্থিত হয়ে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সমর্থন ব্যক্ত করেন।
ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এ দেশের মানুষ ৭১ সালকে ভুলে যায়নি। ৭১ সালে জামায়াতে ইসলাম এ দেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে মানুষ তা মনে রেখেছে। এ জামায়াতে ইসলামীতে কেউ আলেম নেই। এই মাঠে দুই দিন আগে বক্তব্য দিয়ে গেছেন তিনি ডাক্তার; কোন আলেম নয়। এখানে জামায়াতের যিনি প্রার্থী তিনিও আলেম নয়। তারা সব ভুয়া হুজুর। আজ দেশ দুই পক্ষে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে অন্য দলটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষে। আরেকটি দল আছে যারা স্বাধীনতার পক্ষে কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সাথে বিএনপির আদর্শগত একটি মিল আছে। এ দুটি দলই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে। তাই
দেশের স্বাধীনতা রক্ষায় ধানের শীষের বিকল্প নাই। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করা হবে। হাসপাতালগুলোর মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। আপনাদের তিনটি কার্ড দেওয়া হবে। একটি ফ্যামিলি কার্ড যা বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলার নিকট থাকবে। একটি কৃষি কার্ড যা দিয়ে কৃষক ন্যায্য অধিকার পাবে। আরেকটি স্বাস্থ্য কার্ড যা দিয়ে আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। স্বতন্ত্র প্রার্থী বাসার খানের দিকে ইঙ্গিত করে বলেন, কয়টা টাকা হয়েছে খরচ করছে। এ এলাকায় সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন কাজী সিরাজুল ইসলাম। এ এলাকায় যার অবদান সবচেয়ে বেশি। দুই বারের এমপি কিন্তু স্বতন্ত্র নির্বাচন করে জামানত রক্ষা করতে পারেন নাই। নাসিরুল ইসলাম মানুষের সেবা করে জীবন উৎসর্গ করতে চান। ভুলত্রুটির জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা। আরও বক্তব্য রাখেন শিল্পপতি লোকমান হোসেন খান, সুবাস সাহা, মিয়া হাসান, নাসিরুল ইসলামের ছেলে ব্যারিস্টার দিদারুল ইসলাম শাকিল প্রমুখ।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- স্বাধীনতা* রক্ষায়,ধানেরশীষ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: