মাগুরা-২ আসনে ভোটের লড়াইয়ে দ্বী-মুখি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনে অবশেষে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। মাঠপর্যায়ের প্রচারণা ও সাধারণ ভোটারদের আলোচনায় স্পষ্ট হয়ে উঠছে -এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থীর মধ্যে।
মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড্যাঃ নিতাই রায় চৌধুরী। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী মোশতারশেদ বিল্লাহ (এমবি) বাকের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জোরালো প্রচারণা চালাচ্ছেন।
এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোঃ মশিয়ার রহমান লাঙ্গল প্রতীক নিয়ে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মোস্তফা কামাল হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই মাগুরা-২ সংসদীয় আসনটি মোট ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে মহম্মদপুর উপজেলায় ৮টি ইউনিয়ন,
শালিখা উপজেলায় ৭টি ইউনিয়ন এবং মাগুরা সদরের ৪টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ১৭ হাজার, যার মধ্যে পুরুষ ভোটার ২১১৫৪৬,মহিলা ভোটার ২০৫০৮৫ এবং তৃতীয় লিঙ্গ ৩ জন।
ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, তিনি এরশাদ আমলের সাবেক মন্ত্রী ছিলেন।এখানে দলীয় গ্রুপিং ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়নের মাধ্যমে সমাধান হয়। এখন দলের সকল নেতা-নেত্রী, কর্মী-সমর্থক ধানের শীষের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে জোরালো প্রচারণা চালাচ্ছে। যার ফলে ধানের শীষ প্রতীক শক্ত অবস্থানে রয়েছে।
অপরদিকে বাংলাদেশ জামায়াতের এম বি বাকের নতুন প্রার্থী। তবে জোরালো প্রচার প্রচারণার মাধ্যমে তিনি ভোটারদের মন জয় করে বেশ ভালো অবস্থানে আছেন। এছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থী সক্রিয় থাকলেও তাদের প্রচার-প্রচারণা লক্ষ্য করার মতো না।
রাজনৈতিক বিশ্লেষক ও বোদ্ধাদের মতে, তরুণ ভোটার, মহিলা ভোট, হিন্দু ভোট এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভোট যেকোনো হিসাবকে পরিবর্তন করে দিতে পারে। তারা আরো বলেন, মাগুরা-২ আসন, খুবই ক্রিটিকাল একটি আসন। বিগত সালের হিসাব মতে, স্রোতের বিপরীতেই অধিকাংশ নির্বাচনে এমপি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাট-বাজার, চায়ের দোকান ও গ্রাম্য আড্ডায় ভোটের হিসাব ঘুরপাক খাচ্ছে মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীর সম্ভাব্য জয়ের আলোচনা ঘিরে। ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, দীর্ঘদিন পর মাগুরা-২ আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সব প্রার্থীই নিজ নিজ অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। তবে শেষ পর্যন্ত কার ভাগ্যে জয় আসে, তা নির্ধারণ করবে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ ভোটারদের উপস্থিতি ও রায়।
দৈনিক পুনরুত্থান / এস এম আজগার আলী
- বিষয়:
- মাগুরা-২* আসনে,ভোটের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: