• ঢাকা
  • রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে ৭.৬২ এম এম ৪০রাউন্ড গুলি উদ্ধার 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩০ পিএম
বোয়ালমারীতে ৭.৬২ এম এম ৪০রাউন্ড গুলি উদ্ধার 

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

বোয়ালমারীতে ৭.৬২ এম এম ৪০রাউন্ড গুলি উদ্ধার করেছে আইন শৃংখলা রক্ষাকারী৷ বাহিনী। 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিয়ান্দো এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ মি.মি. ক্যালিবারের ৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে যৌথ অভিযানের মাধ্যমে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি স্থানীয় পুলিশকে ফোন করে জানান, বোয়ালমারী উপজেলার কালিয়ান্দো এলাকার একটি দোকানের সামনে সন্দেহজনক  দুটি প্যাকেট দেখতে পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বোয়ালমারী আর্মি ক্যাম্প স্থানীয় পুলিশের সহযোগিতায় দ্রুত ঘটনা স্থলে ছুটে যান। 

দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় গুলির দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ৭.৬২ এম এম গুলি পাওয়া যায়।  প্রতিটি৷ প্যাকেটে ববশ রাউন্ড করে গুলি ছিলো।  উদ্ধারকৃত গোলাবারুদগুলো নিরাপদে জব্দ করে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এলাকাটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক ছড়াতে না পারে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উদ্ধার হওয়া এসব অ্যামোনিশন সামরিক বাহিনীর ব্যবহৃত মানের হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। কীভাবে এবং কারা এই গোলাবারুদ সেখানে ফেলে গেল, তা উদঘাটনে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশ বা নিকটস্থ সেনা ক্যাম্পকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন