• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬ শতাংশ কমে এসেছে: জেনারেল কেইন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৬ পিএম;
ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬ শতাংশ কমে এসেছে: জেনারেল কেইন

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সময় পর্যালোচনা করলে দেখা যায়, দেশটির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ব্যাপকভাবে কমেছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনীর এ অগ্রগতিকে তিনি 'ধারাবাহিক উন্নতি' হিসেবে বর্ণনা করেছেন।

বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে কেইন বলেন, আজ সকাল পর্যন্ত ইউএস সেন্ট্রাল কমান্ড ধারাবাহিকভাবে এ উন্নতি করছে। যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে। গত কয়েক ঘণ্টায় এ হ্রাসের গতি আরো ত্বরান্বিত হয়েছে।

কেইন আরো জানান, গত ২৪ ঘণ্টায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আরো ২৩ শতাংশ কমেছে এবং তাদের ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন (আত্মঘাতী ড্রোন) নিক্ষেপের হার ৭৩ শতাংশ কমেছে।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমের এ হ্রাস মার্কিন বাহিনীকে তাদের কৌশলগত সুবিধা আরো বাড়ানোর সুযোগ করে দিয়েছে।

জেনারেল কেইন বলেন, এ অগ্রগতির ফলে সেন্ট্রাল কমান্ড ইরানের উপকূলের দক্ষিণ প্রান্তজুড়ে আকাশসীমায় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং অত্যন্ত নির্ভুলতা ও বিধ্বংসী শক্তির মাধ্যমে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পেরেছে।

সূত্র: আলজাজিরা

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন