• ঢাকা
  • বুধবার, ০৫ আগষ্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

সংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫৫ পিএম;
সংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে

চেক প্রতারণার মামলায় লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালে ১০ লাখ টাকার চেক প্রদান করে টাকা পরিশোধ না করার অভিযোগে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি। এ মামলায় ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত আসামি মুজিব পরদেশীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড করেন। মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। সেই গ্রেপ্তারি পরোয়ানামূলে গত সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। তিনি আশির দশকে বাংলা লোকগীতির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন