উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ্যাড,হুমায়ুন কবির-কে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। সে লক্ষ্যেই আসন্ন নির্বাচনে এ্যাড,হুমায়ন কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে।
৬ নং বুড়িরচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এ্যাড,হুমায়ুন করিবের জন্য দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক করতেছেন কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার শ্রমিক, দিনমজুর, রিক্সা অটো রিক্সা চালক,জেলে, ব্যবসায়ী এবং সকলের স্তরের সাধারণ জনগণ দল মত নির্বিশেষে পুনরায় তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
এ বিষয়ে ৬ নং বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ্যাড,হুমায়ুন কবির বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ইউনিয়নবাসীর সেবা করার চেষ্টা করছি।ইউনিয়নের উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করেছি।ইউনিয়নের রাস্তাঘাটের অনেক উন্নয়ন করেছি।
আমি ইউনিয়ন বাসির সেবায় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।অবৈধ ভোট,জোরপূর্বক কেন্দ্র দখল করে ভোট, পেশি শক্তি ব্যবহার করে ভোট এবং অবৈধভাবে টাকা পয়সা লেনদেন করে ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে চাই না। জনগণের প্রকৃত ভোটের মাধ্যমে চেয়ারম্যান হতে চাই।
দৈনিক পুনরুত্থান / হাফিজ খান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: