• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মহম্মদপুরে প্রতিমা তৈরিতে শেষ সময়ে  ব্যস্ত মৃৎশিল্পীরা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৬ পিএম;
মহম্মদপুরে প্রতিমা তৈরিতে শেষ সময়ে  ব্যস্ত মৃৎশিল্পীরা

সিনিয়র স্টাফ রিপোর্টার :

 

 মাগুরার মহম্মদপুরে প্রতিমা তৈরিতে শেষ সময়ের দিকে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা । শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে  দিন-রাত পরিশ্রম করে মাটি, খড় ও রঙের নিপুণ কারুকাজে দেবী দুর্গাসহ বিভিন্ন প্রতিমাকে রূপ দিচ্ছেন তারা। তবে মাটি ও রঙসহ উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার প্রত্যাশিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন শিল্পীরা।
বৃহষ্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, খড় দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমার কাঠামো। এর ওপর দেওয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর ধীরে ধীরে ফুটিয়ে তোলা হচ্ছে হাত, মুখমণ্ডল ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ। সবশেষে রং-তুলির আঁচড়ে মৃন্ময়ী প্রতিমায় ফুটে উঠবে দেবীর পূর্ণাঙ্গ রূপ।

বর্তমান মহম্মদপুর উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ১২৮ টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছে পুরোদমে এবং এ কাজ এখন শেষের দিকে ।  সরেজমিনে দেখা যায় মহম্মদপুর সদর সার্বজনীন শিব মন্দিরের  প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত    বোয়ালমারী উপজেলার জয়নগর গ্রামের নিরঞ্জন পাল ।এ শিল্পির সাথে কথা বললে তিনি জানান, দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে  তিনি প্রতিমা তৈরি করছেন এবং বংশপরম্পরায় প্রতিমা তৈরির সঙ্গেই যুক্ত রয়েছেন। 

শিল্পীদের রং-তুলির আঁচড়ে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে প্রতিমা। দেবীপক্ষের আগমনের সঙ্গে এসব প্রতিমা স্থান পাবে বিভিন্ন পূজামণ্ডপে।

মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ এবং পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি অজয় কুমার বিশ্বাস  জানান - পূজারীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ।  সব শঙ্কামুক্ত ,  সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উৎসব টি পালনের জন্য উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে   নানাধরনের পদক্ষেপ নেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান তারা ।আশা করি সবাই স্বাচ্ছন্দে এবারের শারদীয় দুর্গোৎসব পালন করবে ।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এক শামীম আহমেদ জানান, আসন্ন দূর্গাৎসব কে শান্তিপূর্ণ ভাবে পালন করার জন্য পুলিশের পক্ষ থেকে  নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন