• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

‘বাপ বাপই হোতা হ্যায়’, ৯১ বছর বয়সী বাবাকে নিয়ে যা লিখলেন সালমান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০৬ পিএম;
‘বাপ বাপই হোতা হ্যায়’, ৯১ বছর বয়সী বাবাকে নিয়ে যা লিখলেন সালমান

বাবা সেলিম খানের বয়স ৯১ বছর। এই বয়সেও বাবার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ িমাধ্যমে বাবার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে সালমান লিখেছেন, ‘বাপ বাপ হোতা হ্যায়’।

ছবিগুলোতে সালমান ও সেলিম খানকে কাউবয় টুপি পরে দেখা গেছে। একটি ছবিতে বাবার হাত ধরে রয়েছেন অভিনেতা।

ছবিগুলো প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরাও বাবা-ছেলের এই মুহূর্তগুলো দেখে ভালোবাসা জানিয়েছেন।

ছবির ক্যাপশনে সালমান লেখেন, ‘হাউডি পার্টনার, ৯১ বছর বয়সেও… বাপ বাপ হোতা হ্যায়। তিনিই আসল মনস্টার।

আমাদের সবার বাবারই দম আছে। বন্দে মাতরম।’

এরপর তিনি লেখেন, ‘আরেকটি দিন যোগ হয় না, বরং জীবনের আরেকটি দিন কমে যায়—বুঝতে পারছেন তো? ঈশ্বর আমাদের প্রতি সদয় হয়েছেন।’

সালমানের পোস্টে বাবার প্রতি তার গভীর শ্রদ্ধার বিষয়টি উঠে এসেছে। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বাবার কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ক্যারিয়ার নিয়ে কোনো বিষয়ে দ্বিধায় পড়লে এখনো বাবার পরামর্শ নেন তিনি। সেলিম খান যা বলেন, সাধারণত সেটাই অনুসরণ করেন। তার মতে, অনেকেই পরামর্শ চাইলেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন। তবে তিনি বাবার পরামর্শকে বিশেষ গুরুত্ব দেন।

কাজের ক্ষেত্রে সালমানকে পরবর্তী সময়ে অপূর্ব লাখিয়ার ‘মাতৃভূমি’ সিনেমায় দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। এ ছাড়া পরিচালক বংশী পৈদিপল্লীর একটি সিনেমাতেও অভিনয় করবেন তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন