• ঢাকা
  • রবিবার, ২২ ফেরুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৪ এএম;
বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী

বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না

সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভাষা দিবসে শুধু প্রোগ্রাম করলাম, কালচারাল প্রোগ্রাম করলাম, এটা করলে চলবে না। তোমরা যারা এখানে আছো তোমাদের ভাবতে হবে। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ডন্ট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকিলাব মঞ্চ হয়েছে তার সাথে বাংলার সম্পর্ক নাই। আমি যে বললাম এসব কথাবার্তা, দেখা যাবে ব্যান করে ফেলবে আমাকে। বলবে ভারতের দালাল, অনেক কিছু বলতে পারে। বাট আমি বলব। কারণ এইটা বলার জন্য আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মরে গেলে আজ কেউ নাম নেবে না। বেঁচে আছি বলেই আজ মন্ত্রী হয়েছি। এই ভূখণ্ড তৈরি হয়েছে বলেই আমি মন্ত্রী হয়েছি। দেশকে ভালোবাসতে হলে পরিশুদ্ধ করতে হবে। তাহলে বাংলা ভাষা রক্ষা করা হবে।

শনিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী আরো বলেন, বাংলা ভাষার যে ইতিহাস অনেক কম ভাষার এই ইতিহাস আছে। বাংলা ভাষার মতো ইতিহাস খুব কম ভাষারই আছে। এজন্য আমি বলতে চাই, নিজেকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো। নিজের যা সেটাকে ভালোবাসো। নিজের ভাষা, নিজের সংস্কৃতি সব আমাদের করতে হবে। কেউ গড়ে দিয়ে যাবে না। আজ বাংলা ভাষাটাকে নিয়ে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম? এই যে আজকালের ছেলেমেয়েরা ইনকিলাব বলে। ইনকিলাব তো অন্য দিকের ভাষা। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলাল প্রমুখ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন