• ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কুড়াতলীতে মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৭ পিএম;
কুড়াতলীতে মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে কুড়াতলী এলাকার মাদক, চুরি ও জুয়া প্রতিরোধ এবং জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শনিবার বাদ এশা কুড়াতলী পূর্ব পাড়া ১০ তলা একটি নতুন নির্মাণাধীন ভবনের নিচে এই সভার আয়োজন করে কুড়াতলী আদর্শ কল্যাণ সোসাইটি।উক্ত সভায় কুড়াতলী এলাকার সর্বস্তরের পেশাজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং স্থায়ী ও অস্থায়ী বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় কীভাবে সমাজকে মাদক, জুয়া ও চুরির মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করা যায়—সে বিষয়ে গঠনমূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। 

সভার মূল আলোচ্য বিষয় ছিল এলাকা থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল করা এবং মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা। এছাড়া চুরি ও জুয়া রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সার্বিক সহায়তা করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সমাজ থেকে সুদ প্রথা পরিহার করার বিষয়েও সভায় বিশেষভাবে তাগিদ দেওয়া হয়।

"যে যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন"আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়াতলী কল্যাণ সোসাইটির সম্মানিত সভাপতি ফরিদ উদ্দিন মৃধা।তিনি তাঁর বক্তব্যে সুদ পরিহার করা এবং কুড়াতলী থেকে চুরি ও জুয়াকে চিরতরে বিতাড়িত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন,আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। সমাজের যে যার জায়গা থেকে এই অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক জোবায়ের রেজা (শিল্পী), হারুন অর রশিদ(সহ-সভাপতি), মোঃ শিশির মোল্লা (যুগ্ম সম্পাদক), আবু বক্কর সিদ্দিক (কোষাধ্যক্ষ), সভার শেষে উপস্থিত সকলে কুড়াতলী এলাকাকে একটি আদর্শ, নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন