• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৭ পিএম;
মহম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়

 মোহাম্মদপুর উপজেলা প্রশাসনের বিশেষ  অভিযানে উচ্ছেদ হলো অবৈধ স্থাপনা, আদায় করা হলো জরিমানা!

সোমবার (১২ অক্টোবর ২০২৬) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদর বাজারের যানজট নিরসন ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন
​দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান চলে । অভিযান পরিচালনা করেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার, বেদবতী মিস্ত্রী এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ্দাম আকিব ও প্রশাসনের 
এ সময় উপস্থিত ছিলেন , স্থানীয় জনপ্রতিনিধিগন এবং মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লাহ সহ
অন্যান্য ব্যক্তিবর্গ।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর বাজারের দীর্ঘ দিনের যানজট নিরসনে ইতিপূর্বে মাইকিং করে সরকারি জায়গা ও রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের সময়সীমা বেধে দিয়ে  সতর্ক করা  হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা তাদের মালামাল সরিয়ে নেয়নি, তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
​অভিযান চলাকালীন রাস্তার মূল অংশে চলে আসা সকল প্রকার অবৈধ স্থাপনা, বর্ধিত অংশ ও দোকানপাটের একাংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তা দখল করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজন দোকানদারকে ৬০০০ টাকা জরিমানা করা হয়।
​অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী বলেন, "জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা স্যারের নির্দেশ ক্রমে মহম্মদপুর বাজারে আজ বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ফুটপাত এবং রাস্তা দখল উচ্ছেদ অভিযান পরিচালনাকরা হয়।,  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
​দীর্ঘদিন ধরে বাজারে তীব্র যানজটে ভোগান্তির শিকার সাধারণ মানুষ, প্রশাসনের এই জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাধারণ পথচারীরা জানান, এই অভিযানের ফলে বাজারে স্বস্তি ফিরবে এবং জনসাধারন নিরাপদে চলাচল করতে পারবে। 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন